ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর মানববর্জ্য বর্জ্য থেকে জ্বালানি তেল, প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

‘ডেভিল হান্ট’, ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

 ফুলবাড়ী( দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক মাসুদ রানা সবুজকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় পৌর শহরের পূর্ব গৌরীপাড়া গ্রামের চকলেট ফ্যাক্টরির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ রানা সবুজ,পৌর শহরের মৃত: সেকেন্দার আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক ছিলেন। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মমলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশের মত মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) রাত ৯টায় পৌর শহরের পূর্ব গৌরীপাড়া গ্রামের চকলেট ফ্যাক্টরির সামনে থেকে অপারেশন ডেভিল হান্টে মাসুদ রানা সবুজকে আটক করা হয়েছে। তিনি বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামী। বুধবার তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ, এর আগে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্নআহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রæয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একাট মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ডেভিল হান্ট’, ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫