ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়িতে ভাংচুর-মামলা, আটক ৪

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না তা জানা যায়নি। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটেছে। 

আগেরদিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর ইউনিয়নের হৈবতপুর গ্রামের অধিবাসীদের ওপর হামলার জেরে আজকের এই ঘটনা বলে দাবি স্থানীয়দের। 

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই নিয়ামুল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনাস্থলে ছুটে যান চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানও। তিনি বিবদমান দুই গ্রামের মানুষকে শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার সুযোগ নিয়ে কেউ যাতে নীরিহ কোনো মানুষকে অন্যায়ভাবে আক্রমণ না করেন সে ব্যাপারে দলের নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান মাস্টার মিজানুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার, আওয়ামী লীগ নেতা ও বাহিনী প্রধান আনিসুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা দুটি মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর গ্রামবাসীর ওপর আক্রমণ করে। গ্রামবাসীকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে যুবদলের তিনজন নেতা এবং বিএনপির একজন কর্মী গুরুতর আহত হন। 

এলাকাবাসী বলেছেন, ওই ঘটনার জেরে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হৈবতপুর গ্রামের মানুষ সংঘবদ্ধভাবে আব্দুলপুর গ্রামে হামলা চালায়। মঙ্গলবারের হামলার সাথে যারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে আজ তাদের কয়েকজনের বাড়িতেই হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে, মঙ্গলবার হৈবতপুর গ্রামবাসীর ওপর হামলার ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির রাজু। সন্ত্রাসী আনিসুর মেম্বারসহ ওই মামলায় আসামি করা হয়েছে ২০ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাত আরো ১৫/২০ জনকে। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছে এসআই সাইফুল ইসলাম। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে.। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়িতে ভাংচুর-মামলা, আটক ৪

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫