ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৩

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে অপারেশন ‘ডেভিল হান্ট’র অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

১০ ফেব্রুয়ারি রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইসলামপুর উপজেলার ৮নং পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার মৃত শহীদুর রহমান খানের ছেলে ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সাজেদুল ইসলাম খান শামীম (৩৫), লক্ষীপুর বালুচরের মৃত জামাল উদ্দিনের ছেলে, আওয়ামীলীগ কর্মী ও ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ হুমায়ুন রশিদ দুলাল (৩৫), উত্তর সিরাজাবাদের বাসিন্দা মোঃ ফজলুর রহমানের ছেলে ও ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ তানজিল হোসেন (২২)।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অভিযোগ রয়েছে। এ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসলামপুরে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫