ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে এক অবৈধ ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত।
১১ (ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি ঝিল্লি পাড়া মোড়ে অবৈধ ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হচ্ছে, নীলফামারী জেলার সৈয়দপুর থানার মধুপুর গ্রামের মোঃ রতন চৌধুরী ছেলে হৃদয় চৌধুরী (১৭)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি ঝিল্লি পাড়া মোড়ে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নীলফামারী জেলার সৈয়দপুর থানার মধুপুর গ্রামের মোঃ রতন চৌধুরী ছেলে হৃদয় চৌধুরী ঘটনা স্থলে নিহত হন।
তিনি আরও জানান, এঘটানায় একজন উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























