ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

হালনাগাদে বাদ ১৬ লাখ মৃত ভোটার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হালনাগাদ ভোটার তালিকা থেকে বাদ পড়ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে করে কারচুপির সুযোগ থাকবে না।সোমবার, (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটি ভালো নির্বাচন চাই। নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কমিশন কাজ করছে। সংস্কারের বিষয়েও আলোচনা চলছে, ঐক্যমত্য হলে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। ইতিমধ্যে বেশ কিছু কাজ এগিয়ে নেওয়া হয়েছে। আইন পরিবর্তন হলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

ইসি আরও বলেন, নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু নির্বাচন ছাড়া কমিশনের কোনো বিকল্প নেই। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহায়তা কামনা করেন।

সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে তা বাস্তবায়ন করা হবে। সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে; এর কোনো বিকল্প নেই। নির্বাচন সংশ্লিষ্ট অনেক অংশীজন রয়েছেন। তারা যখন একমত হবেন তখনই তা সংস্কার হবে। অতীতের গ্লানি মুচে একটি ভালো নির্বাচন করতে কি কি প্রয়োজন নির্বাচন কমিশন তা উদঘাটন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হালনাগাদে বাদ ১৬ লাখ মৃত ভোটার

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫