সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, সাবেক এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।






















