ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

যশোরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তদের আগুন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।

চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস জানান, তিনি তার স্ত্রী, ছেলে ও পুত্রবধুকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে ৩০-৪০ জন দূর্বৃত্ত দেশীয় অস্ত্রনিয়ে তার বাড়ি ভাঙচুর শুরু করে। তাদের মধ্যে কয়েকজন বাড়ি উঠানে থাকা চারটি ধানের গোলায় আগুন জালিয়ে দেয়। একই সাথে তার উঠানে থাকা একটি স্যালো মেশিন, গ্যাসের সিলিন্ডার ও ২০টি পাম্প মেশিনেও আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য তার বাড়িটি অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত তা আমি জানি না। কারা আমার এতোবড় ক্ষতি করলো, আমি তো কখনও কারও ক্ষতি করিনি।

এ বিষয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান জানান, চেয়ারম্যান আব্দুল কাদেরের বাড়ির নিচতলায় ঘরের জানালা ও দরজা ভাঙচুর করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। বাড়ির সামনে চারটি তেলের ড্রামে তেল ছিলো। ওই তেলে আগুন ধরিয়ে দিলেই ধানের গোলায় আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে চেয়ারম্যান মুখ খুলছেন না। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে।

ফায়ার সার্ভিস কেশবপুর স্টেশন ইনচার্জ জাহাঙ্গির আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। নয় কিলোমিটার যাওয়ার পর জানতে পারেন আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে। পরে টিম নিয়ে স্টেশনে ফেরত আসেন।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিযেছে। তদন্ত চলছে।

উল্লেখ্য, আব্দুল কাদের বিশ্বাস ১৯৯৬ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সাদেক সাহেবের হাত ধরে রাজনীতিতে যোগদান করেন। বর্তমানে তিনি মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে, আওয়ামীলীগে তার কোনো পদ নেই। সরকার পতনের পর তার পক্ষে- বিপক্ষে চলছিলো নানা আলোচনা ও সমালোচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তদের আগুন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫