ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

বললেন জাহাঙ্গীর আলম চৌধুরী

যারা অপরাধী তারাই ‘ডেভিল হান্ট’ অপারেশনে ধরা পড়বে

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারাই অপরাধী তারাই ডেভিল হান্ট অপারেশনে ধরা পড়বে। এ ক্ষেত্রে কে ছোট কে বড়-এটা দেখা হবে না। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দেইনি। প্রথম দিনেই পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এক্ষেত্রে বড়-ছোট কোনো ভেদাভেদ নেই ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডেভিল হান্ট অপারেশনের মধ্যে কারা পড়বে’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সশস্ত্রবাহিনী বিভাগ এবং স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট অপারেশন চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হয়। রমজানে মানুষ শান্তিতে থাকবে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, কোনো সমস্যা হলে আপনারা যদি আগেই জানিয়ে দেন তাহলে সরকার সঠিক পদক্ষেপ নিতে পারবে। আশা করছি, এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে। ছোলা, খেজুর এগুলোর সরবরাহ খুব ভালো, তেলেও কোনো সমস্যা নেই।

ব্যক্তি আক্রোশে ৫ আগস্টের পর অনেকের নাম মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডেভিল হান্টে এগুলো চিহ্নিত করা হবে কিনা-এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, নির্দোষ যেন কোনো অবস্থায় শাস্তি না পায় সেজন্য যত ধরনের ব্যবস্থা আছে আমরা তা নিচ্ছি। কোনো নির্দোষ ব্যক্তির কোনোভাবে যেন সাজা না হয় সেজন্য আমরা কমিটি করে দিয়েছি ।

বিডিআর বিদ্রোহে যারা চাকরি হারিয়েছে তারা চাকরিতে ফিরবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যদি কেউ দোষী হয়ে চাকরি হারায় তাহলে তাকে ফেরানো উচিত না। নির্দোষ হলে আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কোনো সারের সংকট নাই। সমস্যা থাকলে ডিসিদের সাথে কথা বলেন, আমরা ব্যবস্থা নেব। কিছু কিছু ডিলার সমস্যা করেছে। বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বললেন জাহাঙ্গীর আলম চৌধুরী

যারা অপরাধী তারাই ‘ডেভিল হান্ট’ অপারেশনে ধরা পড়বে

সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫