ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

দুই মণ জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

শিমুল তালুকদার, সদরপুর (ফরিদপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সদরপুরে দুই মণ জাটকা ইলিশ জব্দ করে মাছ ব্যবসায়ীকে ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার ৬টি লিল্লাবোর্ডিং, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭ টা থেকে ৯.৩০ টা পর্যন্ত জাটকা ইলিশ রক্ষায় সদরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলার পিঁয়াজখালী বাজার ও কালিখোলা বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ অভিযানে সদরপুর থানার এ,এস,আই মোঃ হিরু শেখসহ পুলিশ সদস্য ও বাজার কমিটির সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেন।

অভিযানে পিঁয়াজখালী বাজারের একজন খুচরা মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ এর (ঙ) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয় এবং উভয় বাজার থেকে ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, পদ্মা ও আড়িয়াল খাঁ নদে জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই মণ জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫