ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

‘অপারেশন ডেভিল হান্টে’ গাজীপুরে সাবেক এমপিসহ আটক ১০০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক এক এমপি, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনকে আটক করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতের অভিযানে জেলা পুলিশ ২১ জন ও মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।

গাজীপুরের শ্রীপুর থেকে আটক হয়েছে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম ও কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন। এ ছাড়া রোববার রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী যাবের সাদেক সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জানান, রাতভর অভিযানে গাজীপুর জেলা পুলিশ ২১ জনকে আটক করে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন।

গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, রোববার রাত ১২টা পর্যন্ত মহানগরীর ৮টি থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করেছে।

সারা দেশে গত শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়।

তাতে বলা হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।

এর আগে গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন শনিবার গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান মহানগর পুলিশ কমিশনার। প্রত্যাহার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘অপারেশন ডেভিল হান্টে’ গাজীপুরে সাবেক এমপিসহ আটক ১০০

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫