সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি চয়ন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাত ১২টার দিকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে।























