ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

রাজশাহীর ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রাজশাহী-২ (সদর) আসনে এখনও দলটির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও এ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান; রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নগরের কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলটির নেতা ডা. আবদুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলার সহকারী সেক্রেটারী নুরুজ্জামান লিটন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলার আরেক সহকারী সেক্রেটারী অধ্যাপক নাজমুল হক দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রার্থী ঠিক করার ব্যাপারে কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড কাজ করছিল। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডই রোববার পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে।

এদিকে রাজশাহী সদর আসনে কেন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ আসনে সাম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সাবেক সেক্রেটারী ডা. মো. জাহাঙ্গীর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমনের নাম রয়েছে আলোচনায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫