হিমাগারে অতিরিক্ত ভাড়া, প্রতিবাদে বিএনপির মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:১১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটে আলুর নায্য মূল্যের দাবিতে এবং হিমাগারে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে জাতীয়তাবাদী কৃষক দল স্থানীয় কৃষকরা মানববন্ধন অংশগ্রহণ করে। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়াইদুর রহমান চন্দন,জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, উজ্জ্বল প্রধান,মন্জুর এ মওলা পলাশ প্রমুখ।
বক্তরা দাবি জানান, কৃষকদের চাহিদামাফিক হিমাগারে আলু সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিছুতেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। আলু তোলার মৌসুম শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ, কৃষকদের আলু তোলা শেষ না হওয়া পর্যন্ত কৃষকদের জন্য হিমাগারে আলুর সংরক্ষেনের ব্যবস্থা চালু রাখতে হবে। এর কোন ধরণের ব্যত্যয় হলে, কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ভবিষ্যতে বড় ধরণের কর্মসূচি দেওয়া হবে।

























