ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

ট্রেলারের সাথে বাসের সংঘর্ষ, ৪১ যাত্রীর মৃত্যু

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ফলে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন মারা গেছে বলে দেশটির তাবাস্কো প্রদেশের সরকার জানিয়েছে।

দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় শনিবার ভোরে ছোট শহর এসকার্সেগার কাছে ঘটে যাওয়া এই সংঘর্ষের জেরে আগুনে আচ্ছন্ন হওয়ার পরে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি ট্রেলার এর সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে।

ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তারা কর্তৃপক্ষের সাথে কাজ করছে। দুর্ঘটনাকবলিত বাসটি গতি সীমার মধ্যেই ভ্রমণ করছিল বলেও জানিয়েছে তারা।

তাবাস্কোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেছেন, কর্তৃপক্ষ শনিবার রাতে নিহতদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে একটি আপডেট দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রেলারের সাথে বাসের সংঘর্ষ, ৪১ যাত্রীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫