ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩৩৬ মিলিয়ন ডলারের ঋণ ৬ দিন বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সব যাত্রা মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আহ্বান, নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা চা উৎপাদনে উত্তরের প্রবৃদ্ধি ৪০ শতাংশ, মান রক্ষায় কীটনাশক ব্যবহারে সতর্কবার্তা গুলিস্তান-ফুলবাড়িয়া থেকে সরছে দক্ষিণবঙ্গের বাস, নতুন ঠিকানা ঝিলমিল সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমাণ্ডে পাগলা মসজিদের দানবাক্সে ১০৪৪ ভরি সোনা

মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করলো সৌদি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজ ও ওমরাহ পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটি। এখন থেকে এসব দেশের নাগরিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে।

চলতি মাসের প্রথম দিন থেকেই এই নীতি কার্যকর করেছে দেশটি। খবর ইকোনোমিক টাইমস।

তালিকায় থাকা দেশগুলো হলো, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, আলজেরিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন।

প্রতিবেদনে বলা হয়, এখন থেকে দেশটি পর্যটন, ব্যবসা এবং পারিবারিক সফরের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা দেয়া হবে। তবে হজ, ওমরাহ, কূটনৈতিক এবং রেসিডেন্সি ভিসার নিয়ম অপরিবর্তিত রয়েছে। তাছাড়া গত এক বছরের দেয়া মাল্টিপল এন্ট্রি ভিসাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ করেছেন। আবার কেউ কেউ অবৈধভাবে থেকে গেছেন। অনুমতি না নিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয়। ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে এই সিদ্ধান্তকে সাময়িক বললেও কবে নাগাদ পুনরায় চালু হতে পারে তা বলেনি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করলো সৌদি

সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫