ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

চক্ষু সেবা দিয়ে সুজন সদস্য সোহেল’র মেয়ে উপমা’র জন্মদিন পালিত

বগুড়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুশাসনের জন্য নাগরিক সুজনের বগুড়া জেলা শাখার সদস্য মোহাম্মদ গোলাম ফারুক সোহেল প্রতি বছরের ন্যায় ব্যতিক্রমী উদ্যোগে এবারো তার একমাত্র মেয়ে উপমা’র জন্মদিন পালন করলেন। কোন উৎসব বা কেক কেটে নয়, কোন চাইনিজ রেষ্টুরেন্টে ভাল খাওয়ার কোন আয়োজন করেও নয়।

তিনি তার এলাকার ৫০ জন অসহায় নারী-পুরুষকে চোখের ছানি অপারেশন ও ফ্রী চিকিৎসার অন্যান্য ব্যবস্থা করার মাধ্যমে উপমা নামের ছোট্ট সোনামনির জন্মদিন পালন করা হয়েছে।

জানা গেছে শনিবার (৮ ফেব্রুয়ার) বগুড়া শহরের শিববাটি ব্রীজ সংলগ্ন এলাকায় উপমা ফামের্সীর সত্ত্বাধিকারী বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব গোলাম ফারুক সোহেল তার একমাত্র কন্যা উপমা’র জন্মবার্ষিকীতে কেকের বদলে চক্ষু সেবা দিয়ে এই মহতি কাজটি করেন।

মানবতার দৃষ্টান্ত সৃষ্টিকারী সমাজসেবক সোহেল ইতিপূর্বে আরো নানা মূখী ভাল কাজ করলেও এই ৫০ জন অসহায়কে বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন ও ২ লক্ষাধিক টাকা চিকিৎসা ব্যয় বহন করা ছাড়াও আগামীতে এ ধরনের আরো কাজ করতে চান। ২০২৩ সাল থেকে আজ অবধি নিজস্ব অর্থায়নে তিনি ৫০০ জনের বেশী গরীব ও অসহায় মানুষের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করেছেন।

তবে এ ক্ষেত্রে গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষও বেশ সহযোগিতা করেছেন বলে তিনি (সোহেল) জানান। ছোট্ট সোনামনি নুজাইমা বিনতে ফারুক উপমা বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্রী। সে বড় হয়ে সকলের ভালবাসা নিয়ে মানুষের সেবা করতে চায়। এই মহতি কাজের শুরুতে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মিফতাহুল উলুম সফিউল্লাহ্ কওমী মাদ্রাসার হাফেজ মোঃ রুহুল আমিন সিজান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন গোলাম ফারুক সোহেল এর স্ত্রী ও উপমা’র মা কামরুন নাহার কংকন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, বিশিষ্ঠ ব্যবসায়ী আবু হায়দার, মীর আবুল কালাম আজাদ তাজু, নুরুল হুদা, গাক কোডিনেটর, সিহাব আহমেদ, ডাঃ আফসানা সিফাত, গাক ম্যানেজার সাখাওয়াত হোসেন, সুজনের শিবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অনন্ত সেলিম, মহাস্থান টিভি বগুড়া প্রতিনিধি সুজন রহমান শুভ, বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের উপমার শিক্ষক আতিক হোসেন পান্না,সুজন জেলা কমিটির সদস্য সুলতান বাদশা প্রমূখ।

উপস্থিত সকলে গোলাম ফারুক সোহেলের এমন ভালো কাজের জন্য প্রশংসা করে দোয়া করেন। এই মহতি কাজ দেখে সমাজের বিত্তবান মানুষগুলো উৎসাহিত হয়ে অসহায় মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসবে বলে সচেতন মহল জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চক্ষু সেবা দিয়ে সুজন সদস্য সোহেল’র মেয়ে উপমা’র জন্মদিন পালিত

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫