বিএনপি নেতা বাদশা’র নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
পবা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি এবং তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ সভাপতি কুতুব উদ্দিন বাদশার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর অবাস্তব সংবাদ বিভিন্ন প্রচারের মাধ্যমে প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পবা উপজেলার দামকুড়া বাজারে হরিপুর ইউনিয়ন বি এন পি তাঁতীদল, তারেক জিয়ার প্রজন্ম দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হক, হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, রাজশাহী জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব, সদস্য দামকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক পবা উপজেলা তাঁতীদল হেলাল উদ্দিন, সদস্য সচিব হড়গ্রাম ইউনিয়ন বিএনপি ও সাবেক সদস্য সচিব পবা উপজেলা তাঁতী দল মোঃ রাকিব, নওহাটা পৌরসভা তাঁতীদল সাবেক আহবায়ক আলাউদ্দিন, সদস্য দামকুড়া ইউনিয়ন ও সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি সোনারুল ইসলাম, সদস্য দামকুড়া ইউনিয়ন বিএন পি সাবেক সাধারণ সম্পাদক তাঁতীদল জিয়ারুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য বি এন পি ও সাবেক যুগ্ন আহবায়ক নওহাটা পৌরসভা তাঁতীদল মশিউর রহমান সবুজ, রাজশাহী জেলা দপ্তরের সংযুক্ত ১নং ও দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সামিউল ইসলাম অভি, মুরাদ হোসেন আহ্বায়ক কমিটির সদস্য হরিপুর ইউনিয়ন বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক তাঁতি দল,কুরমান আলী সাধারণ সম্পাদক দামকুড়া ইউনিয়ন তারেক জিয়ার প্রজন্ম দল, শামীম হোসেন হরিপুর ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য হরিপুর ইউনিয়ন বিএনপি,দুলাল হোসেন সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড বিএনপি হরিপুর ইউপি, বিপ্লব হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা তাঁতীদল, মোঃ রিমন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দামকুড়া ইউনিয়ন তারেক জিয়ার প্রজন্মদল হরিপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও তারেক জিয়া প্রজন্ম দলের সংগঠনিক সম্পাদক আকবর আলি সহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।
এই উপস্থিত নেতৃবৃন্দ কুতুব উদ্দিন বাদশার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল করে।

























