ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ যুবকের নাম মোবাশশির হোসাইন। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর মোবাশশির হোসাইন জানান, গাজীপুরে তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে।

তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। পুলিশ এলে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি

সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫