ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

মডেল মসজিদ নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ (ভিডিও)

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মাণাধীন মডেল মসজিদগুলোর গুণগতমান নিশ্চিত ও নির্মাণ কাজের তদারকি বাড়ানোর নির্দেশ ও নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের ল’ এন্ড এস্টেট ও অনুবাদ-সংকলন বিভাগের পরিচালক এবং মডেল মসজিদ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জনাব মুহাম্মদ রফিক উল ইসলাম।

YouTube thumbnailYouTube icon

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নারকেল বাগান এলাকায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদের ছাদ ঢালাই কাজসহ শহরের কলেজ গেইট এলাকায় অবস্থিত জেলা মডেল মসজিদের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহম্মদ ইকবাল বাহার চৌধুরী, সদর উপজেলার সাধারন কেয়ারটেকার মাওলানা মো. মিরাজ উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর আলী, মাওলানা মো. উসমানগণী, মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা মো. আব্দুল জাব্বার, হাফেজ মো. ইউনুছ প্রমুখ।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট ঠিকাদারদের নিকট থেকে নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ঠিকাদারদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন। পরে ভবনের বিভিন্ন অংশের কাজ ঘুরে দেখেন।

ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্মাণাধীন অবকাঠামোগুলোর কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কারো কোনো গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগতমান নিশ্চিত করা ও তদারকি বাড়ানোর নির্দেশ দেন।

তিনি আরো বলেন, ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মডেল মসজিদ নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ (ভিডিও)

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫