সংবাদ শিরোনাম ::
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ শাহ জালাল, বরিশাল
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যাল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। শনিবার (৮ ফেব্রুয়ারি) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময়উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৯ জন ।

























