ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র করে গণতন্ত্রের সংগ্রাম থামানো যাবে না: অনিন্দ্য ইসলাম অমিত টাইব্রেকারের রোমাঞ্চে জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই ভাড়া বাসায় আটকে মুদি ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩ এবার ‘মডেল খাল’ ভাবনা, পানির সঙ্গে বদলাবে গ্রামীণ জীবিকা মশা মারতে হাজার কোটি টাকা, তবু ডেঙ্গুর দাপট—ব্যর্থতার দায় কার? স্থিতিশীলতা নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: নার্গিস বেগম শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পূজোর নতুন জামা পেলো হরিজন পরিবারের শিশুরা ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, সিসিটিভিতে শেষ দেখা ১৫ বছরের তাজমিনকে

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী আজ

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৫৪১ বার পড়া হয়েছে

0-4608x2602-0-0#

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাথায় হলুদ ক্যাপ, হাতে ব্যাগ আর ব্যান্ড সংগীতের সুরের মূর্ছনায় নতুন পুরাতনের মহামিলন মেলায় সমবেত হয়েছে শত সহস্র শিক্ষার্থী। ১৯৯৫ সালের পর থেকে প্রতিবছর ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক এবং স্নাতক শ্রেণির শিক্ষা সম্পন্ন করে বেরিয়ে পড়েছে দেশ দেশান্তরে । রজতজয়ন্তীর ডাকে সাড়া দিয়ে আজ ইনবার (৮ ফেব্রুয়ারি) তারা একত্রিত হয়েছে উৎসবের এই মহামিলন মেলায়।

আজ ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উৎসবমুখর রজতজয়ন্তী। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজটি ২৫ বছর পার করেছে আগেই। করোনার কারণে ৩০ বছরে এসে রজতজয়ন্তী উৎসব পালিত হচ্ছে। মহা উৎসবে মেতেছে আজ নবীন প্রবীণ শিক্ষার্থীরা।

fullbare bt
0-4608×2602-0-0#

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিএনপি’র সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিএনপি’র দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. খুরশিদ আলম।

রজতজয়ন্তীর নয়নাভিরাম সাজে সেজেছে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাস চত্বর।বিভিন্ন ফুলের সুঘ্রাণে মোহিত করেছে ক্যাম্পাসকে, রংবেরঙের ফুলের বাহার,টাইলস বসানো দৃষ্টিনন্দন পান্থপথ, এই পথকে আরো সুরক্ষিত করেছে সোন্দর‌্যমন্ডিত বিভিন্ন রঙের ছোট্ট প্রাচীর,কলেজের প্রবেশদ্বার দিয়ে সোজা পশ্চিম দিকে দেখা যাবে পুকুর, সেই পুকুরে চাষের মাছ, রংবেরঙের একুরিয়াম মাছ, পুকুরের উপর আর্টিফিশিয়াল দৃষ্টিনন্দন সেতু, পাশেই এক্সক্লুসিভ মন মাতানো মঞ্চ, তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল, কলেজ ভবনের সারা শরীরজুড়ে দেখা যাচ্ছে চিত্ত হরণ করা নতুনত্বের ছোঁয়া। সন্ধ্যা ঘনিয়ে এলেই চোখে পড়বে মনোমুগ্ধকর আলোকসজ্জা। ইতোমধ্যেই নবীন- প্রবীণ শিক্ষাথর্ী, দর্শনাথর্ী এবং অতিথিদের পদচারনায় মুখর হয়ে উঠেছে কলেজের ক্যাম্পাস।

কলেজ শিক্ষার্থীদের সমবেত করতে কলেজ কর্তৃপক্ষ নিয়েছেন নানা উদ্যোগ। নবীন প্রবীণের মহামিলন মেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানের সকাল বেলা শুরু হবে রংবেরঙের র‍্যালির মধ্য দিয়ে। আলোচনা সভা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, রজত জয়ন্তীর বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক সন্ধ্যা।

fullbare pic
0-4608×2602-0-0#

ঢাকা থেকে আসছেন চ্যানেল আই সেরা কন্ঠের কণ্ঠশিল্পী লুইপা, প্লে ব্যাক সিঙ্গার মোমেন বিশ্বাস, ক্ষুদেগানরাজ স্মরণ, রংপুর থেকে আসবেন ফোক গানের কয়েকজন শিল্পী,সময় থাকলে স্থানীয়ভাবেও কয়েকজন শিল্পী গান গাইবেন। আছে কলেজ সংশ্লিষ্ট ইতিহাস ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি। তাতে আছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ক্যাম্পাস নানা বিষয় নিয়ে বিচিত্র ধরনের অনুষ্ঠানাদির প্রামাণ্যচিত্র।

এদিকে, প্রকাশিত হয়েছে কলেজের রজত জয়ন্তী উপলক্ষে উন্নত কাগজ এবং মোড়কে সমৃদ্ধ এবং বর্ণাঢ্য ম্যাগাজিন ‘স্পন্দন’। ১৮৪ পৃষ্ঠার এই ম্যাগাজিনে আছে সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ স্মৃতিচারণ, বরেণ্য ব্যক্তিদের বাণী, কলেজ শিক্ষক এবং স্টাফ পরিচিতি, স্মৃতি হাতড়ানো ছবি, সাথে নবীন প্রবীণ ছাত্রীদের পরিচয় এবং পরিচিতি।

রজত জয়ন্তীর এই মহামিলন মেলার অনুষ্ঠানকে সুশৃংখল এবং আকর্ষণীয় করতে কলেজ থেকে অনেকগুলো কমিটি এবং উপকমিটি করা হয়েছে। এরমধ্যে কার‌্যনির্বাহী কমিটি, প্রচার প্রচারণা ও যোগাযোগ উপ কমিটি, রেজিস্ট্রেশন উপকমিটি, অর্থ ক্রয় উপ কমিটি, অভ্যর্থনা উপকমিটি, আইন শৃঙ্খলা উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, সংস্কৃতিক উপকমিটি এবং স্মরণিকা উপকমিটি।

fullbare news
0-4608×2602-0-0#

আইন শৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষার স্বার্থে রাখা হয়েছে আনসার বাহিনী। তারা দিনভর সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তাদের ভূমিকে আরো বেশি গুরুত্ব পাবে।

রজত জয়ন্তীর উৎসব সম্পর্কে সহকারী অধ্যাপক যথাক্রমে এস এম আব্দুল্লাহ আখতারুজ্জামান, ইংরেজি বিভাগের আবু হেনা মো. খাইরুল আনাম, কম্পিউটার শিক্ষার প্রদর্শক মোস্তাক আহম্মদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের রজত জয়ন্তী অনুষ্ঠানটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ধরনের ভূমিকা পালন করে। সবার সাথে সবার আত্মিক সম্পর্ক গঠনে অগ্রণী ভূমিকা রাখছে।

কলেজের উপাধ্যক্ষ মোছা. রহিদা বেগম বলেন, কলেজ জীবনের স্মৃতি বিজড়িত রজত জয়ন্তী অনুষ্ঠানটি অনেকের জন্য উপভোগ্য হয়ে উঠেছে। নবীন প্রবীণের মহামিলন মেলায় মেতেছে সকলে। উৎসবের আমেজ ছড়িয়ে গেছে সারা ক্যাম্পাস জুড়ে।

দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো.খুরশিদ আলম বলেন, বৈশ্বিক করোনার কারণে ২৫ বছরে রজত জয়ন্তী অনুষ্ঠানটি করতে পারিনি। আয়োজন করতে কলেজের বয়স ৩০ বছর হয়ে গেছে।নবীন প্রবীণ শিক্ষার্থীদের মহামিলন মেলায় পরিণত হয়েছে ক্যাম্পাস জুড়ে । শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে পরিবার-পরিজন নিয়ে এসেছে । ঢাকা এবং রংপুর থেকে বিনোদনের জন্য শিল্পীরা এসেছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রধান অতিথি হিসেবে এসেছেন। দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের আয়োজন সর্বাত্মক সফল করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি অত্র এলাকায় আজকের রজতজয়ন্তী অনুষ্ঠানটি অনেকের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী আজ

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫