ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ১৯ জনকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরে এ ঘটনা ঘটে। এ সময় আ ক ম মোজাম্মেল হকের স্বজন ও অনুসারীদের হামলায় ১৯ জন আহত হযন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। এ ঘটনার প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে একদল যুবক ছাত্র-জনতা পরিচয়ে নগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

একপর্যায়ে আ ক ম মোজাম্মেল হকের স্বজন ও তার অনুসারীরা বাড়িটি ঘিরে ফেলে হামলা চালায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

হামলার প্রতিবাদে শুক্রবার রাত পৌনে দুইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এমন সংবাদ শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা ঘটনাস্থলে যায়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে বেশ কয়েকজনকে জখম করে।

এদিকে হামলায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে রাত পৌনে ৪টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব সারজিস আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ১৯ জনকে পিটিয়ে আহত

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫