সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা
মৌলভীবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে বিদ্যুতের ৩৩ কেভি ডাবল সার্কিট লাইনে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে শনিবার (৮ ফেব্রুয়ারি)।
রক্ষণাবেক্ষণ কাজ কারণে এদিন সকাল আট’টা থেকে বিকেল চারটা পর্যন্ত এসময় সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
যেসব এলাকা থাকবে না বিদ্যুৎ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ,কাগাবগা, কনকপুর (আংশিক), কামালপুর, আখাইলকোরা,মনমুখ এবং খলিলপুর ইউনিয়ন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জানা যায়, কাঠের পোল পরিবর্তন, কাঠের ক্রসআর্ম পরিবর্তন, পোশপুল স্থাপন, পোল সোজা করন) এবং রাইট অব ওয়ে কাজ করা কারণে এসব এলাকায় বন্ধ থাকবে বিদ্যুতের সংযোগ।

























