সংবাদ শিরোনাম ::
বললেন ডা. শফিকুর রহমান
আ’ লীগ পালালেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ পালালেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় জামায়াত আমির বলেন, স্বাধীনতার পক্ষে কথা বলে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। সবাই স্বাধীনতাকে মেনে নেয়ার পরেও স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে জাতিকে ভাগ করা হয়েছে।
আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশ হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠন করতে পারলে শিক্ষাব্যবস্থা সংস্কার ও কৃষিখাত পুনর্গঠন করবে জামায়াত।






















