ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে স্মারকলিপি

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসকো’র প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি ও বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানাকে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির উপজেলা সভাপতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লা, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম প্রমুখ।

এসময় তারা জানান, গোবিন্দগঞ্জে বিতর্কিত প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই লাগাতে দেয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ গ্রাহকদের উপর চাপানো হবে।

তারা আরও জানান, গ্রাহকরা চরম আপত্তি জানালেও নেসকোর স্থানীয় নির্বাহী প্রকৌশলী জোর করে গ্রাহককে প্রিপেইড মিটার সংযোগ দেয়ার চেষ্টা করছেন। এই গণবিরোধী কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে স্মারকলিপি

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫