ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে

সোহরাব হোসন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী কলেজে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ) দুপুরে রাজশাহী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণের এই আবক্ষ ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা। ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়ার পর নেচে নেচে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে সকাল থেকে ম্যুরালটির সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানের তালে তালে নেচে, গেয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। পরে একদল শিক্ষার্থী ভেঙে পড়া সেই ম্যুরালের উপরে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।

শেখ মুজিবুর রহমানের ২৫ ফুট উঁচু ও প্রস্থ ২২ ফুটের ম্যুরালটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আবক্ষ ম্যুরাল’ বলে দাবি করা হতো। আবক্ষ ম্যুরালটি নির্মাণে ১০ লাখ ২০ হাজার টাকা খরচ করা হয়েছিল। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গনে ম্যুরালটির উদ্বোধন করা হয়েছিল।

এদিকে ২০২১ সালে রাজশাহী কলেজে শিল্পী সৈয়দ মামুন-অর-রশিদকে দিয়ে ‘উদয়াস্তে বাংলাদেশ’ নামে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের টেরাকোটা করা হয়। টেরাকোটায় ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাঙালির ঐতিহাসিক দিনের চিত্র তুলে ধরা হয়। বুধবার রাতে টেরাকোটা থেকে শেখ মুজিবের প্রতিকৃতি তুলে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫