ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

ভারতকে কড়া বার্তা দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে অনলাইনে একটি ভাষন দিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছেন।

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেয়া এই বিষয়ে একটি প্রতিবাদপত্রে গভীর উদ্বেগ, হতাশা এবং বাংলাদেশ সরকারের গুরুতর আপত্তি প্রকাশ করেছে, কারণ এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে।

আরও জানানো হয়েছে, শেখ হাসিনার এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অনুরোধ করেছে যে, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে শেখ হাসিনা ভারতে অবস্থাররত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতকে কড়া বার্তা দিলো বাংলাদেশ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫