ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে দ্বিতীয় ধাপে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরায়ে নেজামের ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন-সুজাবত আলী সরকার (৭৫) ও মো. সামসুল আলম (৬০) । মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে তারা ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন।

সুজাবত আলী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গফুর আলী সরকারের ছেলে এবং সামসুল আলম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী এলাকার বাসিন্দা। বাদ ফজর ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে ৫ জন ও দ্বিতীয় ধাপে ৪ জন মারা গেছেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৯ জন মুসল্লি মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫