ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

কৌশলে বৃদ্ধকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবিতে নারী ঘটিত বিষয় কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচবিবি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেল উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রামের রশিদুলের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র ও রশিদুলের চাচা।

নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী রোববার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে গেলে সেখান থেকে কৌশলে বাড়ীতে ডেকে আনেন উচাই গ্রামের আব্দুস সামাদের পুত্র রশিদুল ইসলাম।

তিনি নিজ বাড়ীতে বৃদ্ধকে আটকে রেখে রাতভর নির্যাতন করেন । এতে আব্দুর রাজ্জাকের মৃত্যু নিশ্চিত হলে সকালে বাড়ীতে তালা দিয়ে স্ব পরিবারে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী।

তারা জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়নাতদন্ত ও অধিকতর তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৌশলে বৃদ্ধকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫