ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টঙ্গীর তুরাগ নদের তীরের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার পরে রাখি মোনাজাত হয়।

এবারের প্রথম দফায় অসুস্থ হয়ে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে এক মুসল্লি মারা যায়। তার নাম হাজী আব্দুল গফুর (৭৫)। এ নিয়ে ইজতেমা ময়দানে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল গফুর (৭৫) এর পিতার নাম জানা যায়নি। তার বাড়ি চরফ্যাশন, ভোলা। শনিবার মাগরিবের আগে তিনি ইন্তেকাল করেন।

এর আগে, শনিবার বিকালে ইন্তেকাল করেন মুসল্লি রমিজ আলী।তার বাবার নাম মৃত দোস্ত মোহাম্মদ। তিনি হবিগঞ্জের রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা। এর আগে, প্রথম দফার ইজতেমায় আরো ৩ মুসল্লি মারা যান।

তারা হলেন ইয়াকুব আলী (৬০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৭০)।

মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯.১১ মিনিট আর শেষ হয়েছে ৯.৩৫ মিনিটে।

মোনাজাত পরিচালনা করেন, মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা।

সোমবার থেকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মুনাজাতে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের বাসিন্দারা। এছাড়া দুই হাজারের বেশি বিদেশি মেহমানও এতে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫