ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

দরজা ভেঙে প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ গ্রামের প্রবাসী শান মোহাম্মদ সনুর বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- মালয়েশিয়াপ্রবাসী শান মোহাম্মদ সনুর স্ত্রী টুসি বেগম (২৪) ও শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট গ্রামের মোশারফের ছেলে আব্দুর রাকিব (২৮)।

গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শান মোহাম্মদ সনুর শয়ন কক্ষের দরজা ভেঙে পুলিশ টুসি ও রাকিবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পাশাপাশি তাদের মরদেহ ঝুলছিল। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, প্রেমের বিষয়টি জানাজানি হওয়ায় টুসি ও তার প্রেমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যে ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে টুসির দুই শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দরজা ভেঙে প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫