ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের দাপট কমছেই না, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ শিশুর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প, বড় বরাদ্দ নগর উন্নয়ন-রেলে মরিয়মের মৃত্যু: জামিন মেলেনি এমপি গাজী নজরুল ইসলামের নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি জয়পুরহাটে কলার দামে ধস, বিঘাপ্রতি ১০ হাজার টাকা লোকসানে দীর্ঘদিন বন্ধ, নতুন পরিকল্পনায় ফিরছে সিলেটের জালালাবাদ সিটি পার্ক চাঁদাবাজি মামলায় যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সেই নেতা কারাগারে সালমান মুক্তাদিরের বক্তব্যে যে প্রশ্নগুলোর উত্তর মেলেনি ধানখেতের ভেতর দেড় কিলোমিটার দৌড়, শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ীর চোখের জলে শেষ মেসি অধ্যায়, গোল-অ্যাসিস্টে নীল-সাদা জার্সিকে বিদায়

বললেন প্রধান উপদেষ্টা

তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৯ম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে বক্তব্য দেওয়ার সময় প্রধান উপদেষ্টা তরুণদের উদ্দেশে এ কথা বলেন।

জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন, আর আহতদের অনেকে হাত-পা হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’

জুলাই বিপ্লবকে ঐতিহাসিক আন্দোলন আখ্যা দিয়ে ড. ইউনূস বলেন, ‘আজ পুরো দেশই এক ধরনের জাদুঘরে পরিণত হয়েছে এবং জাতি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

৯ম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

প্রধান উপদেষ্টা প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, আমরা (তরুণরা) কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি। এই কক্ষে যারা বসে আছেন, তাদের দিয়েই এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘হাজার মাইলের যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ দিয়ে, কিন্তু আসল প্রশ্ন হলো দ্বিতীয় পদক্ষেপে কীভাবে আরও উন্নতি করা যায়।’

তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তিনি বিশ্বের ২৫টি দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান প্রধান উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বললেন প্রধান উপদেষ্টা

তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫