ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

‘নিলামে’ মাফলার বিক্রি করবেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মাফলার নিয়ে চলছে আলোচনা।  কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়েছে প্রেস সচিবের ওই মাফলারের মূল্য ৮৬ হাজার ৫০০ টাকা।

এরপর থেকেই তার মাফলার নিয়ে আলোচনার শেষ নেই। কেউ করছেন সমালোচনা, কেউ আবর মাতেন রসিকতায়। বাদ যাননি খোদ প্রেস সচিবও। এবার শফিকুল আলম তার ব্যবহৃত সেই মাফলার নিলামে তোলা নিয়ে রসিকতা করলেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।

তিনি লেখেন, বারবেরি মাফলারটির আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকা। এটি বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার। দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি বুঝিয়ে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। তার এতো দামি মাফলার পরা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘নিলামে’ মাফলার বিক্রি করবেন প্রেস সচিব

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫