বিদেশ পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
পাবনায় বিরোধপূর্ণ জমি দখল করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তাকে গ্রেপ্তার করা হয়।
আটক জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদের জানানো হয়েছে। আমাদের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলা এবং দুই শিক্ষার্থীদের নিহতের ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে। পাবনায় এনে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন।
এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নামের দুই শিক্ষার্থী নিহত হোন এবং অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হোন। এই ঘটনায় দুটি মামলাতেই সীমান্ত আসামি হয়েছেন। এরপর থেকেই সে পলাতক ছিলেন।






















