ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা ও গুমের মামলায় সাবেক রেলমন্ত্রী তিনদিনের রিমাণ্ডে

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর মরদেহ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির করা হলে সাড়ে ১১টা পর্যন্ত শুনানিতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ও আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক নাহিদা আকতার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১০ নভেম্বর আল আমিন এর বাবা মনু মিয়া বাদী হয়ে সাবেক রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে প্রধান করে ১৯ জন ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে হত্যা ও গুমের মামলা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আদম সুফি বলেন, আজকের এই মোকদ্দমায় পঞ্চগড় সদর থানার একটি মামলায় হত্যা এবং অপহরণের মামলা ছিল। সেই মোকদ্দমায় আসামির ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এটি আসলে একটি রহস্যময় এবং ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যা ও গুমের মামলায় সাবেক রেলমন্ত্রী তিনদিনের রিমাণ্ডে

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫