সংবাদ শিরোনাম ::
গাজীপুরে বিলাসবহুল বাংলো, অনুসন্ধানে দুদক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
গাজীপুরে টিউলিপ টেরিটরিসহ ৪টি বিলাসবহুল বাংলোবাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় শেখ রেহানা ছাড়াও তার স্বামী শফিক আহম্মেদ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
এর আগে সম্প্রতি রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার ও রাজউকের কর্মকর্তাদের যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ পাওয়া যায়।
অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে দুদক।






















