ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, মা আহত

নরসিংদী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে ঘরে ঢুকে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম-সুমনা আক্তার তিথি (১৩)। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরীর মা আসমা বেগম (৪০)। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজার সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। হতাহত দুজন চায়ের দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে।

জানা গেছে, বাড়ির পাশে নিজের চা-পানের দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। দ্বিতীয় তলার ঘরে ঢুকেই তিনি স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় মোফাজ্জলের এক প্রতিবন্ধী শিশুকে অক্ষত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়।

আশপাশের লোকজন মোফাজ্জলের চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সদর হাসপাতাল থেকে দায়িত্বরত চিকিৎসক তিথিকে মৃত ঘোষণা করেন। আসমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে পাঠানো হয়েছে।

গৃহকর্তা মোফাজ্জল হোসেন জানান, ছোট বাড়িটির নীচতলায় কাপড়ের গোডাউন হিসেবে ভাড়া দেয়া। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন। তিথি স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন। কে বা কারা কী কারণে তাঁর স্ত্রী-সন্তানকে ঘরে ঢুকে জখম করেছে তা তিনি বুঝতে পারছেন না।

এদিকে, খবর পেয়ে বাড়িটি ও আশপাশের এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সদর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ কর্মকর্তা এমদাদ হোসেন বলেন, কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষনিক বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, মা আহত

সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫