ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা, বাড়ছে অনিশ্চয়তা ৮২৯ স্লিপার বাসই অনুমোদনহীন, বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি

বললেন আইন উপদেষ্টা

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি অনাকাঙ্ক্ষিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরিস্থিতির স্বাভাবিক করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

রোববার (২৬ জানুয়ারি) রাতভর নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে অপমান করেন। কথা না বলেই তাদের বের করে দেন মামুন আহমেদ।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে যান ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে।

নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুপক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত। এতে আহত হন ৪০ জন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন আইন উপদেষ্টা

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি অনাকাঙ্ক্ষিত

সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫