ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র, ১১ দলের প্রার্থী অলি সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হাইকোর্টের রুল জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত জঙ্গল ছেড়ে লোকালয়ে বিষধর সাপ, খাদ্যসংকট ও সংকুচিত আবাসস্থলই কি কারণ? এসএসসি ও সমমানের ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু মাকে খুঁজতে এসে মিলল পলিথিনে মোড়ানো মরদেহ, মেলেনি মাথা ও পা

জমি সংক্রান্ত বিরোধে মারধর ও হুমকি, প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকা জজ আদালতের আইনজীবী ও তার পরিবারের সদস্যের মারধর এবং হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে ফুলতলা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সাইদুল ইসলাম সাজু,জহুরুল ইসলাম, ছামিউল হক সাব্বির, মোঃ আব্দুল গোফ্ফার ও মামলার বাদী মোঃ নাজমুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আসামি ওয়াহিদুজ্জামান (ওয়াজ করুনী),রফিকুল ইসলাম কদাই ও মাইনুদ্দিন খাজাসহ সাতজন আওয়ামী সন্ত্রাসী গত ১৯ জানুয়ারি অ্যাভোকেট নাছরীন সুলতানা ও তার মা নাজমা বেগমসহ পরিবারের সদস্যের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় আইনজীবী নাছরীন সুলতানার ছোট ভাই মোঃ নাজমুল হুদা বাদী হয়ে গত ২০ জানুয়ারি মেলান্দহ থানা হত্যার উদেশ্যে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে বাদী মোঃ নাজমুল হুদা বলেন, আমার বোন একজন আইনজীবী তবুও সন্ত্রাসীরা আমার বোন নাছরীন সুলতানা ও আমার মা নাজমা বেগমসহ পরিবারের সদস্যের উপর হামলা চালায়।

আসামীরা জামিনে এসে আমাদের মামলা প্রত্যাহার করতে বলছে। তা না হলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের হুমকিতে আমার পরিবার আতঙ্কে রয়েছে। আমরা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূল বিচারের দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি সংক্রান্ত বিরোধে মারধর ও হুমকি, প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫