ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পণ্য গুদামজাত, দুই সমন্বয়ক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত সমন্বয়করা হলো- জিল্লুর রহমান হৃদয় (২৮) ও মাসুদ রানা (২৬)।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তাদের গ্রেপ্তারের সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় মাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পণ্য গুদামজাত, দুই সমন্বয়ক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫