ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

সুন্দরবনে বেড়েছে বাঘের আনাগোনা, তিন বাঘের দেখা পেল পর্যটকরা (ভিডিও)

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের কটকা এলাকায় আবারও একসাথে তিনটি বাঘের দেখা পেলো পর্যটকরা। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে কটকা অভয়ারন্য এলাকার বেতমোড় নদীর পাশে বাঘ তিনটিকে দেখা যায়। বাঘ তিনটি একত্রিত হয়ে সংঘর্ষে লিপ্ত ছিলো বলে জানান প্রতক্ষ্যদর্শীরা।

YouTube thumbnailYouTube icon

জানা যায়, এম,ভি আলাস্কা নামের পর্যটকবাহি লঞ্চটি কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান লঞ্চে থাকা পর্যটকরা। প্রথমে বাঘের দৃশ্য ধারণ করেন পর্যটক গাইড মোঃ আলামিন। এক সাথে থাকা তিনটি বাঘ দেখার অসাধারণ মুহুর্ত প্রত্যক্ষ করেন তারা। বাঘ তিনটির মধ্যে দুইটি পুরুষ একটি মাদী বাঘ বলে জানাগেছে।

এছাড়া গত ১৫ জানুয়ারী কটকা- কচিখালী বাউন্ডারীর বাদামতলা এলাকায় একসাথে ৪ টি বাঘ ঘুরতে দেখেন কটকা ফরেস্ট টহল টীমের সদস্যরা। বাঘ ৪ টির মধ্যে দুইটি ছোট ও দুইটি বড় বলে জানান তারা।

সুন্দরবন পর্যটকবাহী আলাস্কা লঞ্চের ট্যুরিস্ট গাইড মোঃ আলামিন মুটোফোনে জানান, সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেড়িয়ে একটি বাঘ এসে একত্রিত হযেছিলো। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমন করে প্রথমে নদীতে ফেলে দেয়। পরে অসহায় বাঘটি অনেকক্ষন ধরে পানিতে ভাসতে ছিলো। পরে বনে উঠে বাঘ দুটির ভয়ে বনের অন্যত্র পালিয়ে যায়। এসব মুহুর্তের দৃশ্য ধারণ করেন তিনি।

শরণখোলা রেঞ্জের টাইগার টীমের সদস্য মোঃ আবুল আসলাম তুহীন জানান, ২০২৩-২৪ সালের বাঘ শুমারীতে বাঘের সংখ্যা দাড়ায় ১২৫ টিতে। ২০১৮ সালের জরিপে যা ছিলো ১১৪ টি। সুন্দরবনের চারটি রেঞ্জের মধ্যে শরনখোলায় বাঘের অবস্থান বেশী।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান মুঠোফোনে বাংলা টাইমসকে জানান, এমভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চের ভ্রমন যাত্রীরা বনের বেতমোড় এলাকায় একসাথে তিনটি বাঘ দেখেছেন বলে তাদের ( বনরক্ষীদের) জানিয়েছেন। কিছুদিন আগে কটকার বাদাম তলা এলাকায় বনরক্ষীদের টহলদান কালে তিনি নিজেই এক সাথে চারটি বাঘ দেখতে পেয়েছেন বলে ওই কর্মকর্তা হাবিবুর রহমান জানান।

তিনি আরও জানান, চোরা শিকারীর সংখ্যা কমে যাওয়া এবং বাঘ তার সুস্থ আবাস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গতবছর ফেব্রুয়ারী মাসে শরনখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট ক্যাম্প এলাকায় একই সময় তিনটি বাঘের দেখা পেয়েছিলেন বনরক্ষীরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনে বেড়েছে বাঘের আনাগোনা, তিন বাঘের দেখা পেল পর্যটকরা (ভিডিও)

সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫