ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি নেতা-কর্মীদের উপর আ’ লীগ নেতা সাইদের গুলি

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপালে প্রভাববিস্তারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আঃলীগ নেতা আবু সাইদ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনায় রামপাল থানায় ২১ জনকে আসামি করে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৭, ধারা ১৪৩,১৪৭, ১৪৮, ৫০৬, ১১৪,৩৪ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ (চ)।

মামলাটি করেন, বাঁশতলী গ্রামের মৃত আ. ওয়াদুদের ছেলে এসকে আল মামুন। এ ঘটনায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ওই সময় ঘটনাস্থল থেকে ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আঃলীগের সদস্য শেখ মো. আবু সাইদ গত ৫ আগষ্টের পরেও এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সে নিজের অবস্থান জানান দিতে এলাকায় আগ্নেয়অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর প্রভাব বিস্তার করছিল।

ঘটনার দিন গত ১৫ জানুয়ারি উপজেলার কালিগঞ্জ বাজারে এজাহার নামীয় ২১ জনসহ অজ্ঞাত আসামীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে ভয়-ভীতি প্রদান করে। এরপরে পূর্ব পরিকল্পিতভাবে গত ইং ১৭ জানুয়ারি সন্ধা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত কালিগঞ্জ বাজারের সোনালী অটো রাইস মিলের সামনে আগ্নেয়অস্ত্র, রাম দা, লোহার রড ও হাতুড়ী নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর হামলা করে। এ সময় প্রধান আসামি শেখ আবু সাইদের হুকুমে অন্যান্য আসামিরা হামলা চালায়। বিএনপি জামায়াতের লোকজন প্রতিহত করার চেষ্টা করলে আবু সাইদের কাছে থাকা পিস্তল, ২ নং আসামি ও বাঁশতলী ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী ও ৬ নং আসামী  কাছে থাকা সর্টগান দিয়ে উপুর্যপুরি গুলি ছোড়ে। ঘটনার বেগতিক দেখে জনতা পিছু হটে। এ সময় তারা পুলিশ ও সেনা সদস্যের খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সোনালী অটো রাইস মিলে অভিযান চালিয়ে এসআই জাহাঙ্গীর  সর্টগানের ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড তাজা পিস্তলের গুলি জব্দ করে।

এ সময় আবু সাইদের ছেলে শেখ মাতলুব হোসাইন ও একই এলাকার কথিত সাংবাদিক ইকরামুল হক রাজিব কে আটক করে। ওই সময় কৌশলে প্রধান আসামি আবু সাইদসহ তার সহযোগীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি নেতা-কর্মীদের উপর আ’ লীগ নেতা সাইদের গুলি

সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫