ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র, ১১ দলের প্রার্থী অলি সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হাইকোর্টের রুল জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত জঙ্গল ছেড়ে লোকালয়ে বিষধর সাপ, খাদ্যসংকট ও সংকুচিত আবাসস্থলই কি কারণ? এসএসসি ও সমমানের ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু মাকে খুঁজতে এসে মিলল পলিথিনে মোড়ানো মরদেহ, মেলেনি মাথা ও পা

রাজশাহীতে ৮ দফা দাবিতে রেস্তোরা ব্যবসায়ীদের মানববন্ধন

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৮ দফা দাবি আদায়ের লক্ষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন থেকে ভ্যাটের হার ৩ শতাংশ করা, স্টীটফুডসহ সকল প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আনা, সম্পূরক শুল্ক এস.ডি নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা, দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা, ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকা, রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স না দেওয়া, রেস্তোরাঁ শিল্পের ওপর যে কোন সিদ্ধান্ত আরোপের পূর্বে রেস্তোরাঁ মালিক সমিতির সাথে আলাপ করা, রেস্তোরাঁ শিল্পকে সরকারি প্রণোদনার আওতায় আনা এবং স্বল্প সুদে সহজশর্তে ঋণ প্রদানের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ ব্যবসা দুই বছরেরও বেশি সময় ধরে কঠিন সংকটে রয়েছে। মানুষজন হোটেল-রেস্টুরেন্টে খাওয়া কমিয়ে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে করের আওতা না বাড়িয়ে এবং কর ফাঁকি প্রতিরোধের ব্যবস্থা না নিয়ে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি হঠকারী সিদ্ধান্ত। রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখতে তারা ৮ দফা দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খাঁন। বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সহসভাপতি হাসিনুর রহমান টিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সহসাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে ৮ দফা দাবিতে রেস্তোরা ব্যবসায়ীদের মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫