ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা কাঁচামরিচে স্বস্তি, তবে ডিম-মাছের বাজারে অস্থিরতা সড়কে একদিনে প্রাণ গেল ১৬ জনের, সিলেটে বাস সংঘর্ষে নিহত ৮ নগ্ন প্রেমে, নগ্ন মনে ইলিয়াস আলী গুমের ঘটনা পৃথক মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে থাকছে ভর্তি পরীক্ষা ৫ শতাংশ মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, নতুন মজুরি বোর্ড গঠনের দাবি চা শ্রমিক ইউনিয়নের টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

সাত শিক্ষা বোর্ডে সচিব পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতটি শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল করেছে শিক্ষা মন্ত্রণালয়।‌ শিক্ষা প্রশাসনে পরিবর্তনের অংশ‌ হিসেবে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব পর্যায় এ রদবদল করা হয়।

রোববার (১২ জানুয়ারি) আলাদা প্রজ্ঞাপনে এই রদবদল করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। এ বোর্ডের আগের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসাবে পদায়ন পেয়েছেন বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম। এ বোর্ডের সচিব অধ্যাপক সোমনাথ মন্ডলের প্রেষণ প্রত্যাহার করে তাকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। কুমিল্লা বোর্ডের সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে।

দিনাজপুর বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক। ওই বোর্ডের সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।

রাজশাহী বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। এ বোর্ডের সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন। আর চট্টগ্রাম বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলাম। এই বোর্ডের সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাত শিক্ষা বোর্ডে সচিব পদে রদবদল

সংবাদ প্রকাশের সময় : ১২:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫