ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহীর সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে লাইনচ্যুত তিতুমির এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। সাড়ে চার ঘন্টার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানান, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী থেকে পারবতিপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তিতুমির এক্সপ্রেস। পুঠিয়ার বেলপুকুর স্টেশনের আগে একটি বগির দুটি চাকা লাইন থেকে নেমে যায়। এ অবস্থায় প্রায় দুই কিলোমিটার যায়।

পরে উদ্ধার ট্রেন গিয়ে লাইনচ্যুত দুই চাকা উদ্ধার করে। পৌনে ১১টার দিকে ট্রেনটি আবার পার্বতিপুরের উদ্যেশে ছেড়ে যায়। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। পরে লাইনচ্যুত বগি ফেলে বাকি ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়।

তিতুমির এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহীর সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫