ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন: লাভবান হবে কারা? বিএনপি সরকারের প্রথম ছয় মাস: সাফল্য-ব্যর্থতার হিসাব কোথায়? হকারদের জন্য নতুন নীতিমালা, কোথায় বসবেন আর মাসে কত টাকা দেবেন? গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট ও আওয়ামী আমলের পিএসদের পদোন্নতি দায়িত্বশীল রাজনীতি ও সাংবাদিকতার চর্চা জরুরি: নাহিদ ইসলাম শতভাগ জিপিএ-৫ নিয়ে প্রশ্ন, নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নতুন অর্থনৈতিক সমীকরণের বার্তা, ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতারা তারেক রহমানের ভারত সফরে ‘রেড লাইন’, কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ র‍্যাব বিলুপ্ত, আসছে এসআরবি: নতুন আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র তুলে দিলেন রাষ্ট্রদূত

প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার নিখোঁজ স্কুলছাত্রী

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ হওয়া মোহনা বেগম নামের স্কুল ছাত্রীকে পাবনা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। প্রেমের টানে ঘর ছাড়া উপজেলার রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও সুনামগঞ্জের ছাতক উপজেলার

শিমুলতলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মোহনা বেগম (১৬)কে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৬টার দিকে পাবনা সদর থানার গয়েশপুর গ্রাম থেকে পাবনা সদর থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে বিশ্বনাথ থানার এসআই অনুপম দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ। মোহনা উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামস্থ নানা বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিলো।

জানা গেছে, মোহনা বেগম গত ২৯ ডিসেম্বর সকালে বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় ফেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় মোহনার খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা।
এমনকি মোহনার সাথে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোনও (যার নাম্বার ০১৩০১-৪১৩৬**) বন্ধ পাওয়া যাচ্ছিল।

এরপর এ ঘটনায় ২ জানুয়ারী মোহনার মা সাজনা বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। যার নং ৬৯ (২.০১.২০২৫ইং)। জিডি দায়েরের পর থেকেই মোহনার সন্ধানে মাঠে কাজ শুরু করে থানা পুলিশ। আর তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনার গয়েশপুর গ্রামে মোহনার অবস্থান শনাক্ত করতে সক্ষমও হয় পুলিশ।

থানা পুলিশ সূত্রে আরোও জানা গেছে, টিকটক করতে গিয়ে মোহনার সাথে পরিচয় ঘটে পাবনার গয়েশপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭) সাথে। তাদের দু’জনের ওই পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আর গত ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন স্কুল ছাত্রী মোহনা। তবে প্রেমিক শামীমের বাড়ি থেকে মোহনাকে উদ্ধার করলেও তার প্রেমিক শামীমকে আটক করতে পারেনি থানা পুলিশ।

নিখোঁজ স্কুল ছাত্রী মোহনাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার নিখোঁজ স্কুলছাত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫