ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

দেশবাসীর খোঁজ-খবর নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তারা খালেদা জিয়াকে দেখতে লন্ডন ক্লিনিকে গেলে খালেদা জিয়া তাদের দুজনের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চান। পরে ক্লিনিক থেকে বের হয়ে গণমাধ্যমে সেই খবর জানান আব্বাস দম্পতি।

মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। আওয়ামী সরকারের আমলে তিনি এক পর্যায়ে খুব অসুস্থ হয়ে পড়েন। সে সময় শেখ হাসিনা খুব বাজে ভাষায় খালেদা জিয়া সম্পর্কে কথা বলতেন। তবে তিনি এখন ভালো আছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমি আশা করছি, খুব দ্রুতই তিনি পুরোপুরি সেরে উঠবেন।

বিএনপির এ নেতা আরও বলেন, বিশ্বের সেরা ডাক্তারের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার মানসিক অবস্থা বরাবরই ভালো ছিল, এখনো ভালো আছেন। তিনি অনেক শক্তিশালী আছেন। আমরা তার সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তা বলিনি। কেবলমাত্র স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। তবে তিনি আমাদের জিজ্ঞেস করেছেন- দেশের মানুষ কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? তা ছাড়া আমরা রাজনৈতিক কথাবার্তা বলে তাকে বিব্রত করতে চাইনি। কারণ তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছে।

দ্য লন্ডন ক্লিনিক থেকে বের হয়ে গণমাধ্যমে কথা বলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার পর রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার অন্তত প্রতি সপ্তাহে অফিসিয়ালি একদিন তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। নির্দেশনা আমরা ওখান থেকেই পাই। তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাইনি।

আফরোজা আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন নাতি-নাতনিরা কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছেন? দেশের মানুষ কেমন আছেন, এসবই তিনি জিজ্ঞেস করেছেন। আমরা আশা করছি, তিনি অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশবাসীর খোঁজ-খবর নিলেন খালেদা জিয়া

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫