ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

সান্তাহারে যৌথ বাহিনীর অভিযানে জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পশ্চিম রেল গেইট চত্ত্বরে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় যৌথ বাহিনীর অভিযানে অনিয়মতান্ত্রিক ভাবে চালানো মোটরসাইকেল আটক করা হয়।

সেনাবাহিনী ও সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যদের যৌথ অভিযানে লাইসেন্স বিহীন মোটর সাইকেল, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, হেলমেট বিহীন ও উশৃংখল ভাবে গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে মোটর সাইকেল আটকসহ জরিমানা করা হয়। যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান পরিচালনা করেন দুপচাঁচিয়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আবু হানিফ সাথে ছিলেন বগুড়া ট্রাফিক জোনের সার্জেন্ট আব্দুল হান্নান এবং সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ট্রাফিক উজ্জ্বল হোসেন।

রাত ৯টা পর্যন্ত দুই ঘন্টার অভিযানে প্রায় পঞ্চাশটির মতো মোটর সাইকেল আটক করা হয়। বিভিন্ন অনিয়মের জন্য আটককৃত মোটর সাইকেল চালকদের জরিমানা করা হয়। যার মধ্যে বেশির ভাগ গাড়ি হেলমেট বিহীন চালানোর জন্য তাৎক্ষণিক ভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী ওয়ারেন্ট অফিসার আবু হানিফ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও উশৃংখলতা প্রতিরোধে এই অভিযান বিশেষ ভূমিকা রাখবে। সার্জেন্ট আব্দুল হান্নান বলেন, কাগজ পত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন গাড়ি চালানোর জন্য মামলা দিয়ে গাড়ি গুলোকে তাৎক্ষণিক ভাবে জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সান্তাহারে যৌথ বাহিনীর অভিযানে জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫