ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

বললেন অধ্যাপক গোলাম রসুল

৩০০ আসনেই নির্বাচন করবে জামায়াত ইসলামী

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল সংগঠনের দায়িত্বশীলদের আগামী নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াত দেশ পরিচালনায় সক্ষম রাজনৈতিক শক্তি। বিগত সময়ে আমাদের দুজন মন্ত্রী কৃষি, শিল্প এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করে দেখিয়ে গেছেন জামায়াত সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থেকে মন্ত্রণালয় চালিয়েছেন। আমাদের নেতা-কর্মীরা যেমন সৎ এবং দেশপ্রেমিক তেমনি দক্ষ। আমাদের রাজনৈতিক কর্মসূচিই হচ্ছে সততা এবং স্বচ্ছতার প্রশিক্ষণ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে শহরের আরবপুর মোড়ের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবী থানার দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা আমীর।

1000053584

যশোর জেলার পেশাজীবি থানা আমীর খন্দকার রশীদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেশাজীবি থানা সেক্রেটারি জিএম আবু ফয়সাল, অফিস সেক্রেটারি গাউসুল আযম, তারবিয়াত সেক্রেটার রেজাউল করিম, সমাজকল্যাণ সম্পাদক, সেক্রেটার রেজওয়ান হোসেন, শামসুল ইসলামসহ নেতৃবৃন্দ।

জেলা আমীর তার বক্তব্যে আরও বলেন, দেশের মানুষ মুখিয়ে আছে আগামী নির্বাচনে, অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। অন্তবর্তিকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষনা করবে। জামায়াতে ইসলামী ৩০০ আসনে সেই নির্বাচনে অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। এজন্য সকল স্তরের দায়িত্বশীলদেরকে নতুন বছরে এখন থেকেই সার্বিক প্রস্তুতি এবং প্রচারণায় ভূমিকা রাখার আহবান জানান অধ্যাপক গোলাম রসুল।

অনুষ্ঠানে পেশাজীবী থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, বায়তুলমাল সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন অধ্যাপক গোলাম রসুল

৩০০ আসনেই নির্বাচন করবে জামায়াত ইসলামী

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫