ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোথায় ছিলেন ১২ বছর? যুদ্ধাপরাধ মামলার বাচ্চু মিয়া ট্রাইব্যুনালে ফিরলেন নিখোঁজের গল্পে দুঃখের ফাঁদ স্বৈরাচারের দোসর প্রকৌশলী জাহাঙ্গীর বেপরোয়া, গণপূর্ত কাঠের কারখানায় স্পেশাল লুটপাট! নিষেধাজ্ঞা ডিঙিয়ে পাসপোর্ট পেলেন সাবেক ভূমিমন্ত্রীর ছেলে-মেয়ে অপেক্ষায় ১২ কোটির ভোটার, নজর প্রতীকে স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী প্রতিবন্ধী খেলোয়াড়দের সংবর্ধনা জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা করবেন ৩১ জন ঈশ্বরদীতে বালুবাহী ট্রাকচাপায় শিশুর মৃত্যু যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার জমির সীমা পেরিয়ে গেল বিরোধ—শেষ হলো দুই জীবন

বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে শৈত্যপ্রবাহ শুরুর আগে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, প্রথমে উত্তর, উত্তর-পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে। এরপর ক্রমান্বয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং পরে দক্ষিণ-পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে।

তিনি আরও বলেন, আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে পারে এই শৈত্যপ্রবাহ। স্থায়ী হতে পারে তিন-চার দিন। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, নদীর তীরবর্তী এলাকাগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। আর এই মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহের শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫